২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় ফুটবলদল বহনকারী নৌকাডুবিতে ‘৩০ জনের মৃত্যু’

উগান্ডায় একটি ফুটবল দল ও সমর্থকদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্ততপক্ষে ৩০ জন তলিয়ে গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 10:40 AM

Updated : 12 Apr 2022, 03:36 AM

বিবিসি বলছে, লেক আলবার্টে এই ঘটনা ঘটেছে।

ধারনক্ষমতার বেশি প্রায় ৪৫ জনকে বহনকারী নৌকাটি ভারসাম্য রাখতে না পেরে ডুবে যায়।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, নৌকাডুবির এই ঘটনায় নয়জনের লাশ ও ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

লেক আলবার্টসহ আফ্রিকার অন্যান্য অংশেও নৌকা দুর্ঘটনা একটি সাধারণ বিষয়।

প্রায়ই নৌকাগুলো অনেক বেশি মানুষ এবং মালামালে বোঝাই থাকে এবং এই জলযানগুলোর অবস্থাও খুব নাজুক থাকে।

পুলিশের কমান্ডার জন রুতাগিরা জানান, নৌকার অধিকাংশ যাত্রীই ওই সময় মদ্যপ অবস্থায় ছিলেন।

বুলিশা জেলার ওই ফুটবল দলটি বড়দিন উপলক্ষ্যে হোইমা জেলায় একটি ফুটবল ম্যাচ খেলার জন্য যাচ্ছিল।

উদ্ধার অভিযানে কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন স্থানীয় জেলেরা।

চলতি বছরের ১০ নভেম্বর দেশটির পশ্চিমাংশে অবস্থিত লেক আলবার্টে এক নৌদুর্ঘটনায় ১০ জন ব্যক্তি তলিয়ে যান।