সোনিয়া গান্ধী হাসপাতালে
ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতের পার্লামেন্টের চলমান অধিবেশনে বেশিরভাগ সময়ই অনুপস্থিত ছিলেন ৬৯ বছর বয়সী সেনিয়া।
১৯৯৮ সাল থেকে বর্তমানে ভারতে সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেস পার্টির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি।
কংগ্রেস পার্টির মুখপাত্র রণদ্বীপ এস সুরজেওয়ালা বলেন, “ভাইরাস জ্বরের কারণে সোনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে এবং দ্রুতই তাকে পার্লামেন্টের অধিবেশনে দেখা যাবে। উদ্বেগের কোনও কারণ নেই।”
এর আগে অগাস্টে বারাণসিতে রোডশো এর মাঝপথে অসুস্থ হয়ে পড়ায় সোনিয়াকে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে।
এনডিটিভি’র খবরে বলা হয়, বারাণসিতে তিনি পড়ে গিয়েছিলেন এবং তার ঘাড়ের হাড়ে চিড় ধরেছিল।
