২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে রুপি বোঝাই গাড়ি নিয়ে চালক উধাও

ভারতের ব্যাঙ্গালুরুতে এক কোটি ৩৭ লাখ রুপির নুতন নোট বোঝাই একটি ভ্যান নিয়ে উধাও হয়ে গেছে চালক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 08:36 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

এনডিটিভি’র খবরে বলা হয়, বুধবার ব্যাংক অব ইন্ডিয়া থেকে ওই রুপি একটি এটিএম বুথে নিয়ে যাওয়া হচ্ছিল।

সিরিয়াল নম্বর অনুসরণ করে খোয়া যাওয়া রুপির নোটগুলো উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

তারা জানান, ভ্যান চালককে চুক্তি ভিত্তিতে ভাড়া করা হয়েছিল। ব্যাংক অব ইন্ডিয়ার সমানে থেকে সন্দেহভাজন ওই চালক উধাও হয়ে গেছে। তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।