অগ্নি-নির্বাপক ফোমে ডুবে গেছে ক্যালিফোর্নিয়ার বিমানবন্দরের একাংশ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের হ্যাঙ্গার এলাকার রাস্তাগুলো অগ্নি-নির্বাপক ফোমের সাগরে ডুবে গেছে।
অগ্নি-নির্বাপক ফোম বাতাসে উড়ছে, টেলিভিশনের একজন ক্যামেরাম্যান তা ভিডিও করছেন, সান জোস বিমানবন্দর, সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া। রয়টার্স
ত্বকে যন্ত্রণা সৃষ্টিকারী এই ফোমে হাত না দিতে লোকজনকে সতর্ক করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ফোমের নির্গমণ বন্ধ করা হয়েছে এবং পরিচ্ছন্ন কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
