ভূমধ্যসাগরের প্রায় ১শ’ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা
ভূমধ্যসাগরে রাবারের একটি নৌকা ডুবে ৬ শরণার্থী নিহত এবং আরও প্রায় ১শ’ শরণার্থী নিখোঁজ হয়ে নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডারসের (এমএসএফ) ইতালীয় ইউনিটের প্রেসিডেন্ট লোহিস দ্য ফিলিপি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে লিবিয়া উপকূল থেকে প্রায় ২০ মাইল দূরে ব্রিটিশ নৌবাহিনীর একটি জাহাজ ২৭ জনকে উদ্ধার করাসহ ৬ টি মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ফিলিপি।
বুধবার পর্যন্ত গত তিনদিনে ২৪০ জন নিহত হওয়ার সঙ্গে নতুন এ বিপর্যয়ে নিহতের সংখ্যা আরও বাড়ল।
