২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামি গোষ্ঠীকে নিষিদ্ধের পর জার্মানিজুড়ে পুলিশি অভিযান

ইসলামিক স্টেটের (আইএস) জন্য যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছে অভিযোগে একটি গোষ্ঠীকে নিষিদ্ধের পর জার্মানির ১০ রাজ্যে অভিযান চালিয়েছে পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2016, 03:20 PM

Updated : 12 Apr 2022, 03:18 AM

মঙ্গলবার ভোরে ওই রাজ্যগুলোর মসজিদ, অ্যাপার্টমেন্ট ও বিভিন্ন দপ্তরে অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র ‘ট্রু রিলিজিয়ন’ (ডিডব্লিউআর) সংগঠনকে আইএসের পক্ষে উদ্বুদ্ধকারী একটি নেটওয়ার্ক বলে বর্ণনা করেছেন। তবে সংগঠনটি নিজে কোনো হামলার পরিকল্পনা করছিল এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ওমাস টা মেসিয়ার বিশ্বাস গোষ্ঠীটি জার্মানির সংবিধান লঙ্ঘন করেছে এবং ঘৃণা উস্কে দিচ্ছে।

মঙ্গলবার দিনের পরবর্তী কোনো এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী মেসিয়া অভিযানের বিষয়ে একটি বিবৃতি দিবেন বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ডিডব্লিউআরের কোনো বিবৃতি পাওয়া যায়নি।