২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন করে ‘বোমার’ খবর, কলকাতা বিমানবন্দরে কড়াকড়ি

ভারতের কলকাতায় উড্ডয়নের ঘণ্টাখানেক আগে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ‘বোমা’র খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় উন্নীত করেছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 01:19 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

ওই উড়োজাহাজটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় গুয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বোমার খবর পাওয়ার পর তা আটকে গেছে। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিমান ছাড়ার ঘণ্টাখানেক আগে অজ্ঞাত পরিচয় এক নারী ওই ফ্লাইটে বোমা থাকার কথা এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে জানায়।

ফোন পাওয়ার পরপরই উড্ডয়ন বাতিল করে উড়োজাহাজটি বিমানবন্দরের ফাঁকা জায়গায় সরিয়ে নেওয়া হয়। ওই ফ্লাইটের ১১৪জন যাত্রীর বোর্ডিংও বন্ধ রাখা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট উড়োজাহাজটি তল্লাশি করছে বলে এনডিটিভি জানিয়েছে।