২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল ও রাউল কাস্ত্রোর সঙ্গে রুহানির সাক্ষাৎ

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Sep 2016, 01:01 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

ইরান ও কিউবার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরায় নিশ্চিত করার লক্ষ্যে সোমবার দেশ দুটির প্রেসিডেন্ট কিউবার রাজধানী হাভানায় মিলিত হন।

কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাক্ষাতে দুইনেতা সমঝোতা আরো গভীর করার ব্যাপারে অঙ্গীকার করেন।

রুহানির কিউবা সফরে দেশ দুটির কর্মকর্তারা স্বাস্থ্য, শিক্ষা এবং বিজ্ঞানখাতে সমঝোতামূলক চুক্তিতে সই করেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়ে কমিউনিস্ট-শাসিত কিউবায় যাত্রাবিরতি করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি কিউবার বিপ্লবীনেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গেও সাক্ষাৎ করেন।

কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমার প্রতিবেদনে বলা হয়েছে, “ফিদেল এবং হাসান রুহানি ইরান ও কিউবার জনগণের মধ্যে সহযোগিতার ব্যাপারে তাদের সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ আশাবাদ ব্যক্ত করে সাক্ষাতের ইতি টেনেছেন।”