‘সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করেছে আইএস’
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর শহরে সিরীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামিক স্টেট (আইএস)।
জঙ্গি গোষ্ঠটি সংশ্লিষ্ট আমাক বার্তা সংস্থা রোববার একথা জানিয়েছে।
অনলাইন এক বিবৃতিতে আমাক জানায়, “সিরিয়া সরকারের একটি যুদ্ধবিমান দেইর আল জোর এ আইএস এর যোদ্ধারা ভূপাতিত করেছে।”
এমআইজি- সিরীয় যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
