২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক-ইসরায়েল বৈরী সম্পর্কের অবসান

ইসরায়েলের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার চুক্তি তুরস্কের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Aug 2016, 08:28 PM

Updated : 12 Apr 2022, 02:42 AM

শনিবার তুর্কি পার্লামেন্টে ওই চুক্তি অনুমোদন পায়। এর মাধ্যমে দুই দেশের ছয় বছরের বৈরিতার অবসান হলো।

২৮ জুন দুই দেশের মধ্যে এই চুক্তি সাক্ষর হয়।

২০১০ সালের মে মাসে হামাস নিয়ন্ত্রিত গাজা স্ট্রিপের একটি নৌ ব্লকের দখল নেওয়ার সময় সেখানে অবস্থান করা একটি তুর্কি জাহাজ ধ্বংস করে। হামলায় জাহাজে থাকা তুরস্কের ১০ আরোহী নিহত হয়।

যদিও এই ঘটনার জন্য ইসরায়েল এরই মধ্যে তুরস্কের কাছে ক্ষমা চেয়েছে।

নতুন চুক্তিতে ইসরায়েল ওই হামলায় হতাহতদের জন্য দুই কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য দিতেও রাজি হয়েছে, বিনিময়ে তুরস্ককে তাদের আইনী দাবি ছেড়ে দিতে হবে।

চুক্তির অধীনে উভয় দেশ রাষ্ট্রদূতও নিয়োগ দেবে।

এ চুক্তির মাধ্যমে ভূমধ্যসাগরের অমূল্য গ্যাস সম্পদ বিষয়ে উভয় দেশ চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

সর্বশেষ চুক্তি অনুযায়ী, গাজায় তুরস্কের নৌ ব্লকটি সচল থাকবে। আঙ্কারা ওই ব্লকটি বন্ধ করে দিতে চেয়ছিল। সেই সঙ্গে ইসরায়েলি বন্দর দিয়ে গাজার ত্রাণ পাঠানো অব্যাহত থাকবে।

ইসরায়েলি কর্মকর্তরা বলেন, হামাসদের অস্ত্র পাচার কমিয়ে আনতে গাজা ব্লক সচল থাকা জরুরি।