২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 11:10 AM

Updated : 12 Apr 2022, 02:39 AM

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতু দ্বীপের দক্ষিণপূর্বাঞ্চলে ৩৩০ মাইল দূরে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি অঞ্চলগুলোতে স্থানীয় সুনামি সতর্কতা জারি করে। পরবর্তী সময়ে এই সতর্কতা তুলে নেওয়া হয়।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অঞ্চলটিতে ভূমিকম্প একটি নিয়মিত ঘটনা। গেল অক্টোবর ও ডিসেম্বরে ওই অঞ্চলে একই মাত্রার দুটি ভূমিকম্প হলেও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

শুক্রবারের এই ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে প্রাথমিকভাবে ৭ দশমিক ৬ মাত্রা নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে তা নামিয়ে আনা হয়।

১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল।

ভানুয়াতু, নিউ কেলেডোনিয়া এবং ফিজির বেশকিছু অঞ্চলে স্থানীয় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।