২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একবছর ধরে পরিকল্পনা করে মিউনিখ হামলাকারী

মিউনিখের শপিং সেন্টারে হামলাকারী ডাভিড আলি সম্বুলি গত একবছর ধরে হামলার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jul 2016, 10:17 PM

Updated : 12 Apr 2022, 02:30 AM

শুক্রবারের ওই হামলায় ৯ জন নিহত হয়।

বিবিসি জানিয়েছে, জার্মান-ইরানি বংশোদ্ভূত ১৮ বছর বয়স্ক সম্বুলির কাছে একটি পিস্তল এবং ৩০০ রাউন্ড বুলেট ছিল।  হামলার পরপরই সে আত্মহত্যা করে।

বাভারিয়ার কর্মকর্তারা বলেছেন, পিস্তলটি অবৈধভাবে ইন্টারনেট থেকে কেনা হয়।

বাভারিয়ার ক্রিমিনাল পুলিশ রোবাট হাইবেয়াগা বলেন, হামলাকারী গতবছর জিনান্দেন শহরে ভ্রমণের সময় থেকেই হামলার পরিকল্পনা করে আসছিল। এ স্থানটি ২০০৯ সালের স্কুলে গুলি হওয়ার স্থান। হামলাকারী এ স্থানে ভ্রমণ করে জায়গাটির ছবি নেয়।

‘ফার্স্ট পারসন শুটার’ নামক ভিডিও গেমের প্রতিও সম্বুলির আসক্তি ছিল। ডার্ক নেট মার্কেট থেকে সে খুব সম্ভবত গ্লোক পিস্তল কিনেছে  বলে জানান তিনি।

শুক্রবার নিহত ৯ জনের মধ্যে সাতজনই কিশোর। যাদের তিনজন কসোভো, তিনজন তুরস্ক ও একজন গ্রিসের নাগরিক ছিল।

এ হামলায় আরও ২৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশাঙ্কাজনক।