২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ট্রাক হামলার প্রথম শিকার মুসলিম নারী

ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার উপর ট্রাক হামলায় প্রথম যার মৃত্যু হয়েছে তিনি একজন মুসলিম নারী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2016, 05:57 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

অনুষ্ঠান দেখতে  সবাই যেখানে জড়ো হয়েছিলেন সেদিকেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল ঘাতক ট্রাক। সে সময়ই লোভাল সৈকতের কাছে রাস্তার ধারের ফুটপাতে ওই নারীকে  পিষে দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

 ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানায়, মৃত নারীর দুই ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা পাশে দাঁড়িয়ে কাঁদছিল। ঘটনার আকস্মিকতায় তারা স্তম্ভিত হয়ে যায়। হাল্কা নীল একটি কম্বল দিয়ে ঢাকা ছিল মৃতদেহটি।

বৃহস্পতিবারের হামলার প্রথম শিকার এই মুসলিমের সঙ্গে মৃত্যু হয় আরও বহু মানুষের। হামলায় ইসলামিক স্টেট (আইএস) জড়িত কিনা জানা যায়নি। হামলার দায়ও আইএস স্বীকার করেনি।

কিন্তু তিউনিসীয় বংশোদ্ভূত যে ফরাসি নাগরিক মানুষের ওপর ট্রাক চালিয়ে দেন তিনিও একজন মুসলিম।

ফ্রান্সের নিউজ ওয়েবসাইট 'নিস-ম্যাতা ডটকম' ঘাতকের নাম মোহাম্মদ ল্যউইজ বুলেল বলে জানিয়েছে। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে তাকে ‘আল্লাহ হু আকবর’ বলতে শোনা যায়।

১৮ মাসের মধ্যে তৃতীয় এ বড় ধরনের সন্ত্রাসী হামলায় ঘটনায় তিনদিন শোক পালনের ঘোষণা দিয়েছে ফ্রান্স।