২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈদ উদযাপনের’ জন্য সিরিয়ায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি

মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপনের জন্য দেশজুড়ে ৭২ ঘণ্টার অস্থায়ী ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে সিরিয়ার সেনাবাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Jul 2016, 06:05 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

স্থানীয় সময় বুধবার (৬ জুলাই) প্রথম প্রহর থেকে (১৮:০০ ইডিটি মঙ্গলবার) এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

সিরীয় সেনাবাহিনীর উচ্চপর্যায় থেকে এক বিবৃতিতে বলা হয়, “সিরিয়ান আরব রিপাবলিকানের সব অঞ্চলে আগামী ৭২ ঘণ্টার জন্য যুদ্ধ বিরতি বাস্তবায়ন করা হবে। ৬ জুলাই প্রথম প্রহর থেকে ৮ জুলাই ২০১৬ পর্যন্ত এই যুদ্ধ বিরতি কার্যকর থাকবে।”

তবে সিরিয়ার বিদ্রোহী দলগুলো এই যুদ্ধ বিরতি মেনে চলবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আলোচনার মাধ্যমে সিরিয়ার পাঁচ বছরের গৃহযুদ্ধ অবসানের পথ খুঁজে বের করার লক্ষ্যে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বিশ্বের হস্তক্ষেপে সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং বিবাদমান পক্ষগুলোকে এক টেবিলে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

অনেক বিদ্রোহী দল ওই যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়ে আলোচনায় রাজিও আছে।

কিন্তু আল-কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট ওই যুদ্ধবিরতির আওতায় নয়।

ফেব্রুয়ারির পর থেকে সিরিয়ার সেনাবাহিনী এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করে যুদ্ধে অংশ নেওয়া রাশিয়ার সেনাবাহিনী বিভিন্ন সময় সিরিয়ার বিভিন্ন অঞ্চলে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছে।