২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আল-শাবাবের ৭ জঙ্গি নিহত

সোমালিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ওয়াজিদ শহরে সরকারি বাহিনীর অভিযানে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 10:36 AM

Updated : 12 Apr 2022, 02:03 AM

শুক্রবার এই অভিযান চালানো হয়।

স্থানীয় কর্মকর্তারা সিনহুয়াকে জানিয়েছেন, পুলিশ ও সেনা বাহিনীর দক্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিন এলিট ইউনিটের সদস্যরা আল-শাবাবের বিরুদ্ধে এই অভিযান চালিয়েছেন।

স্থানীয় প্রশাসক মোহামেদ ইসাক বলেন, “সর্বসাম্প্রতিক এই অভিযানে আমাদের বাহিনী আল-শাবাবের সাতজন বিদ্রোহীকে হত্যা করেছে এবং মারণাস্ত্র উদ্ধার করেছে। লড়াইয়ে আমরা আমাদের দুজন সেনাকে হারিয়েছি।”

ইসাক আরো যোগ করেন, বিশেষ এই অভিযান সফল হয়েছে এবং আল-শাবাবের আরো গোপন আস্তানায় এই অভিযান বিস্তৃত করা হবে।