২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট রৌসেফ

ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সংসদীয় বিচারের পক্ষে ভোট দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2016, 04:42 PM

Updated : 12 Apr 2022, 02:02 AM

৫৫ জন সিনেট সদস্য  রৌসেফকে ‘অভিসংশন’ করার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর  বিপক্ষে ভোট দিয়েছে ২২ জন।

এ প্রস্তাব পাশ হওয়ায় রৌসেফ এখন আর প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন না। তার বিচার চলার সময়টিতে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মিচেল তেমের।

দিলমা রৌসেফ ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট। তাকে বহিষ্কার করার মধ্য দিয়ে আমেরিকার বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে বামপন্থি ওয়ার্কার্স পার্টির একটানা ১৩ বছর ধরে চলা শাসনের অবসান ঘটতে চলেছে।

রৌসেফের বিরুদ্ধে ব্রাজিলে বাজেট আইন ভাঙার অভিযোগ আছে। এ অভিযোগেই তার বিচার হবে। রৌসেফ অবশ্য শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন।

অভিশংসন প্রক্রিয়াকে ‘বেআইনি’ দাবি করে একে ‘পার্লামেন্টারি ক্যু’ বলে অভিহিত করেছেন তিনি।