মুক্ত হল জাপানের সেই ‘ভ্যাজাইনা শিল্পী’
জাপানে নিজের যৌনাঙ্গকৃতি ভাস্কর্য তৈরি করে বিতর্কিত সেই ‘ভ্যাজাইনা শিল্পী’ কে মুক্তি দিয়েছে আদালত।
সোমবার দুপুরে রাজধানী টোকিওর আদালত মেগুমি ইগারাশিকে মুক্তি দিলেও তথ্য পাচারের অভিযোগে আর্থিক জরিমানা করেছে।
২০১৩ সালে অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত একই মামলায় জেলে থাকার পর ফের ওই বছর জুলাই ‘নৈতিকতা বিরোধী’ আইনে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, তিনি যে ভাস্কর্য তৈরি করেছিলেন তা কম্পিউটারের থ্রি-ডি প্রিন্টারে নিজের যৌনাঙ্গ ছিল।
২০১৪ সালে টোকিওর একটি সেক্সশপে তার তৈরি করা বিভিন্ন ধরনের ভ্যাজাইনাকৃতি ভাস্কর্য বিক্রি শুরু হয়।
কয়েকদিনে ব্যপক জনপ্রিয়তা পেলেও বাধ সাধে পুলিশ। দেশের প্রচলিত আইনে জনসমক্ষে কোনও ধরনের যৌন অঙ্গভঙ্গি এমনকি যৌনঙ্গিত শিল্পকর্ম বিক্রি করা নিষিদ্ধ। আর সেই আইনেই গ্রেপ্তার হওয়ার পর জামিনে ছিলেন ইগারাশি।
আদালত বলছে, অভিযুক্ত মেগুমি ইগারাশির শিল্পকর্ম (কায়ুক) ব্যবহৃত যৌনাঙ্গকৃতির রং প্রকৃত ভ্যাজাইনার রং ছিল না। তাই এই মামলা থেকে তিনি অব্যহতি পেতে পারেন, তবে তিনি কিভাবে এ ভাস্কর্য তৈরি করেছিলেন তার স্পষ্ট প্রমাণ নেই। আর এজন্য তাকে ৪ লাখ ইয়েন জরিমানা দিতে হবে।
আদালতে মেগুমি ইগারাশি নিজেকে নির্দোষ দাবী করে বলেন, এটি নিছকই একটি স্বাভাবিক শিল্পকর্ম। এখানে কোন উত্তজেনাকর বিষয় ছিল না।
পরে এক সাংবাদিক সম্মলনে তিনি বলেন, আমি খুব খুশি হয়েছি যে আদালত ভুল বুঝতে পেরেছে। আমার শিল্পকর্ম বাস্তবিক কোন যৌনাঙ্গ ছিল না।
ব্রিটিশ সংগীত শিল্পী মাইক স্কটের বাগদত্তা ৪২ বছর বয়সী মেগুমি ইগারাশি আরো বলেন, আমার বিশ্বাস লোকজনের ভ্রান্ত ধারণাও কেটে যাবে।
