২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টকহোমে ‘আইএসের হামলার হুমকি’র তদন্ত

সুইডেনের রাজধানী স্টকহোমে সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকি তদন্ত করছে দেশটির গোয়েন্দা সংস্থা স্যাপো (এসএপিও)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 04:03 PM

Updated : 12 Apr 2022, 01:56 AM

বিবিসি বলছে, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি কর্তৃপক্ষ সুইডেনকে জানিয়েছে, তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সাত থেকে আটজন জঙ্গি সুইডেন সফর করেছে।

তবে স্যাপোর মুখপাত্র এ ধরনের কোনো তথ্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি।

কিন্তু তিনি সুইডিশ রেডিওকে বলেছেন, তবে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি তাও তিনি প্রত্যাখ্যান করছেন না।

দেশটিতে জাতীয় পর্যায়ে সন্ত্রাসী হামলার হুমকির সূচক পাঁচমাত্রার মধ্যে তিন মাত্রায় এখনো বলবৎ রাখা হয়েছে।

জাতীয় সংস্থাগুলো এবং পুলিশকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

নরডিক দেশগুলোর শহরগুলোর মধ্যে স্টকহোমই সর্ববৃহৎ। শহরটিতে ৯ লাখ মানুষের বসবাস।