২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে লাড্ডু খেয়ে ২৩ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাবে বিষাক্ত লাড্ডু খেয়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 07:45 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

পুলিশ জানায়, গত সপ্তাহে এক ব্যক্তি ছেলে সন্তান জন্মের আনন্দে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি খাওয়ান।

 বিবিসি জানিয়েছে, মিষ্টি খাওয়ার পর একে একে মোট ৭৭ জন অসুস্থ হয়ে পড়ে। নিহতদের মধ্যে ওই ব্যক্তিসহ তার আরও ১১ জন স্বজন।

এখনও পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত স্থানীয় একটি মিষ্টির দোকানের দুই মালিক ও তাদের এক কর্মচারীকে আটক করেছে।

পুলিশের ধারণা, মিষ্টির দোকানের পাশেই থাকা কীটনাশকের গুদাম থেকে বিষাক্ত কোনো পদার্থ দুর্ঘটনাবশত লাড্ডুর সঙ্গে মিশে গিয়েছিল।

পুলিশ মিষ্টির দোকানের ভেতর কীটনাশকের প্যাকেট পেয়েছে। দোকান থেকে সংগ্রহ করা বিভিন্ন নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।