ঐতিহাসিক সফরে হিরোশিমায় যাচ্ছেন ওবামা
দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাদের নিক্ষিপ্ত পারমাণবিক বোমা হামলায় কয়েক হাজার মানুষ প্রাণ দিয়েছিল, সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হিরোশিমায় যাচ্ছেন।
আগামী ২৬-২৭ মে অনুষ্ঠেয় জি-সেভেন সম্মলনে যোগ দিতে ওবামার জাপান সফরসূচিতে হিরোশিমা থাকছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ ও জাপান সরকারের কর্মকর্তারা।
এর মধ্য দিয়ে ১৯৮৪ সালে জিমি কার্টারের পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কোন প্রেসিডেন্টের পা পড়বে হিরোশিমায়। ওবামার সফরকে ঐতিহাসিক সফর বলেই মনে করছে স্থানীয় জনপ্রশাসন।
এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক চলাকালে হিরোশিমা সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার সফরটিও ঐতিহাসিক ছিল।
গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভুল পদক্ষেপের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আর তা নিয়ে দেশে বেশ সমালোচনা হয়।
শুক্রবার টোকিওর সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সুগা বলেন, ওবামা জি-সেভেন সম্মলনে যোগ দেবেন এটি নিশ্চিত। তার সফরসূচির অংশ হিসেবে তিনি হিরোশিমায় যাবেন।
এসময় ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী শিনজো আবেকে থাকতে হোয়াট হাউজ থেকে অনুরোধ জানানো হয়।
তবে ওবামা হিরোশিমায় গিয়ে ক্ষমা চাইবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।
এবার ওবামার সফরে হিরোশিমার মেয়র কাজুমি মাসুরি বলেন, এটি যুক্তরাষ্ট্র সরকারের ঐতিহাসিক সফর। আমরা চাই, ওবামা হিরোশিমায় পারমাণবিক বোমা হামলায় বেঁচে থাকা মানুষদের কাছে ক্ষমা চাইবেন।
হোয়াট হাউজের কর্মকর্তারা বলছে, ওবামা হিরোশিমায় যাচ্ছেন কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার রোধের প্রচার চালানোর জন্য। ওবামার সফরসূচি ইতোমধ্যে জাপানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদ্রুত কারলিন কেনেডির কাছে পাঠানো হয়েছে।
১৯৪৫ সালের ৬ অগাস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ছুড়ে দেওয়া পারমাণবিক বোমায় ১ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। এর তিনদিন পর নাগাসাকিতে আরো একটি বোমায় ৭৪ হাজার মানুষ মারা যায়।
যুক্তরাষ্ট্র জাপানের মিত্র দেশগুলোর মধ্যে অন্যতম।
