ফিলিপাইনের সঙ্গে যৌথ নৌমহড়া যুক্তরাষ্ট্রের
দক্ষিণ চীন সাগরে গত মাস থেকে ফিলিপাইনের সঙ্গে যৌথ টহল পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা বলেছেন।
ওই অঞ্চলে অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন যৌথ টহলের ঘটনা বিরল।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, যুক্তরাষ্ট্র ফিলিপাইনে তাদের বাহিনীর সামরিক সহায়তা এবং পালাবদল বাড়াবে।
সম্প্রতি কয়েক বছরে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বেড়েছে।চীন ধীরে ধীরে ওই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর সঙ্গে বৈঠকের পর কার্টার সাংবাদিকদের বলেন, “গত মাসে শুরু হওয়া যৌথ নৌ টহল ওই অঞ্চলের সাগরাঞ্চলের নিরাপত্তায় অবদান রেখেছে।”
যুক্তরাষ্ট্রের সেনারা এবং যুদ্ধবিমান সম্প্রতি ফিলিপাইনের বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। চীনের সামরিক শক্তি বৃদ্ধির মুখে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে এর মিত্রদেশগুলোর প্রতি সমর্থন বাড়িয়েছে।
দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করছে চীন। দক্ষিণ চীন সাগরটি ভারতসহ অন্যান্য দেশের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। দক্ষিণ চীন সাগরে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়।
