২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদের নিয়ে সরকার গঠনে আগ্রহী আসাদ

বিরোধীদের নিয়ে নতুন করে সরকার গঠনে আগ্রহ প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। কিন্তু ‘তাকে নিয়ে কোনো ন্যায়সঙ্গত সরকার গঠন সম্ভব নয়’, জবাব বিরোধীদের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Mar 2016, 10:11 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

আসাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানায়, “কয়েক সপ্তাহের মধ্যে একটি নতুন সংবিধানের খসড়া প্রস্তুত করা এবং বিরোধী, সতন্ত্র ও বর্তমান সরকারের অনুগতদের নিয়ে একটি নতুন ঐকমত্যের সরকার গঠন করাও সম্ভব।”

“দপ্তর বণ্টন ও টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আগামী মাসে জেনেভায় শুরু হতে চলা সিরিয়া শান্তি আলোচনায় কথা বলাও প্রয়োজন। এগুলো কঠিন কোনও বিষয় নয়।”আসাদের এ বক্তব্যের তড়িৎ জবাব দেয় বিরোধীরা।

বিরোধীদের প্রতিনিধিরা বলেন, পূর্ণাঙ্গ ক্ষমতার নতুন একটি উত্তরণশীল সরকার গঠনের মাধ্যমেই কেবলমাত্র সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব। আসাদের অধীনে আরেকটি সরকার নয়।

বিরোধীদের পক্ষ থেকে হাই নেগশিয়েশন কমিটির সদস্যরা বলেন, “বাশার আল-আসাদ যে বিষয়ে কথা বলছেন তার সঙ্গে সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়ার কোনও সম্পর্ক নেই।”

যুক্তরাষ্ট্রও বাশারের মন্তব্যকে বাতিল করে দিয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জশ ইয়ারনেস্ট বলেন, “ তিনি আদৌ নিজেকে সিরিয়ার ঐক্য সরকারের অংশ বলে কল্পনা করেন কিনা আমি জানি না। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি হতাশাজনক ব্যপার।”