২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে বাস দুর্ঘটনায় ১৬ ফিলিস্তিনির মৃত্যু

জর্ডানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৬ ফিলিস্তিনি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 03:01 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

বিবিসি বলছে, পশ্চিম তীর থেকে সৌদি আরব যাওয়ার পথে এক প্রত্যন্ত অঞ্চলে বাসটি উল্টে গেলে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

জর্ডানের রাজধানী আম্মান থেকে ২০০ মাইল দক্ষিণে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

এতে ডজনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। আহতদের মাঝে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের বেশির ভাগই পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা।

এ ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।