২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইহুদি শিশুদের রক্ষাকারী নিকোলাস স্থান পেলেন ডাকটিকিটে

গণহত্যা থেকে শত শত ইহুদি শিশুকে রক্ষাকারী স্যার নিকোলাস উইনটনের ছবি দিয়ে ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 12:46 PM

Updated : 25 Jul 2022, 09:22 PM

১৯৩৯ সালে নিকোলাস উইনটন চেকোস্লাভাকিয়ার নাৎসি কনসেনট্রেশন ক্যাম্প থেকে লন্ডনে আটটি ট্রেনে করে ৬৬৯ শিশুকে পাঠানোর ব্যবস্থা করেছিলেন।

বিবিসি বলছে, ব্রিটিশ রয়্যাল মেইলের ছাড়া ছয় জোড়া ডাকটিকিটের একটি সেট-এ নিকোলাস স্থান পান।

মানবতার ক্ষেত্রে স্মরণযোগ্য অবদান রাখা যুক্তরাজ্যের কয়েকজন নাগরিকের অর্জনকে সম্মান জানিয়ে এই ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।

মেইডেনহেড-এর কাছে বসবাসকারী স্যার নিকোলাস গেল বছর ১০৬ বছর বয়সে মারা যান।

প্রথম শ্রেণীর অপর দুটি ডাকটিকিটে স্থান পান গৃহহীনদের জন্য বাসস্থানের তহবিল যোগানদাতা একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সু রেইডার এবং নোবেল পুরস্কারজয়ী বিজ্ঞানী লর্ড বয়ড ওর।