বিদ্রোহীদের গুলিতে সিরীয় বিমান বিধ্বস্ত
পশ্চিম সিরিয়ায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমানকে গুলি করে বিধ্বস্ত করেছে দেশটির বিদ্রোহীরা।
শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিদ্রোহী ও সামরিক বাহিনীর সূত্রগুলো।
তবে যুদ্ধবিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে না বিমান-বিধ্বংসী কামানের গুলিতে বিধ্বস্ত হয়েছে তা নিয়ে পরস্পরবিরোধী ভাষ্য পাওয়া গেছে।
হামা প্রদেশে নামার সময় জঙ্গিরা একটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে জানিয়ে সিরিয়ার সামরিক বাহিনী ঘটনাটিকে ‘শত্রুতা বন্ধ করার’ চুক্তির লঙ্ঘণ বলে অভিহিত করেছে।
ওই এলাকায় তৎপরতা চালানো বিদ্রোহী গোষ্ঠী জইশ আল নসর জানিয়েছে, তারা বিমান বিধ্বংসী কামান ব্যবহার করে বিমানটি নামিয়েছে।
কিন্তু ‘সিরিয়ান অবভারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীটি দুটি তাপগ্রাহী-ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটি বিধ্বস্ত করেছে।
এর আগে সিরিয়ার বিদ্রোহীরা বিমানবিধ্বংসী কামান ব্যবহার করে সিরীয় যুদ্ধবিমান বিধ্বস্ত করেছিল।
সিরীয় ও রুশ যুদ্ধবিমানের মোকাবিলার জন্য বিদ্রোহীরা সৌদি আরবসহ তাদের বিদেশি সমর্থনদানকারীদের কাছে বিমানবিধ্বংসী কামান সরবরাহ করার দাবি জানিয়েছিল। কিন্তু এ ধরনের অস্ত্র শেষ পর্যন্ত ইসলামিক স্টেটের হাতে যেয়ে পড়তে পারে আশঙ্কায় বিদ্রোহীদের এ ধরনের অস্ত্র সরবরাহ করা হয়নি বলে জানিয়েছে বিদ্রোহীদের সমর্থনকারীরা।
