২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ’য়ে আশ্রয়প্রার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে ২০১৫ সালে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ২০১৫ সালে আশ্রয় খোঁজা মানুষের সংখ্যা ১,২৫৫,৬০০ তে দাঁড়িয়েছে। যা এর আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। নতুন এক হিসাবে এ তথ্য প্রকাশ পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 09:06 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

ইউরোস্ট্যাট বলেছে, আশ্রয়ের আবেদন জানানোদের তালিকার উপরের দিকে আছে সিরীয়, ইরাকি এবং আফগানরা। আর তুরস্ক থেকে প্রতিদিন গ্রিসে যাচ্ছে হাজার হাজার শরণার্থী।

গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে এখনও আটকা পড়ে আছে ১০ হাজার শরণার্থী। ইইউ দেশগুলো নতুন করে সীমান্তে কড়াকড়ি আরোপ করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শরণার্থী সঙ্কট নিয়ন্ত্রণে শুক্রবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।

তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন দ্বীপে পৌঁছানো শরণার্থীদের ‘পুনরায় তুরস্কে ফেরত পাঠানোর’ পরিকল্পনার বিষয়ে টাস্ক এরদোয়ানের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে বিবিসি।