২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেভাদা প্রাইমারিতেও জয়ী হলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যার্শী ডোনাল্ড ট্রাম্প নেভাদা অঙ্গরাজ্যের প্রাইমারি ভোটাভুটিতেও জয়ী হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 03:06 PM

Updated : 12 Apr 2022, 01:29 AM

এই অঙ্গরাজ্যে সহজেই তিনি প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও মার্কো রুবিয়োকে পরাজিত করেন।

বিবিসি বলছে, ট্রাম্পের এই দুই প্রতিদ্বন্দ্বী এখন দ্বিতীয় স্থানের লক্ষ্যে লড়াই করছেন।

নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনায় পর নেভাদায় জয়ের মধ্যদিয়ে তিনটি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলীয় প্রাইমারি ভোটাভুটিতে জয় পেলেন ট্রাম্প।

আর এরমধ্যদিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করার ক্ষেত্রে আরও একটু এগিয়ে গেলেন মার্কিন এই ধনকুবের।

জয়ের পর ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা জয়ের পর জয়ের মধ্যদিয়ে দেশই জয় করছি। শিগগিরই এই দেশও জয়ী হতে শুরু করবে।”

অবশ্য ব্যালট পেপারের সঙ্কট এবং ভোটারদের পরিচয় নিশ্চিত করার বিষয় নিয়ে কিছু অভিযোগও এসেছে এই ভোটাভুটিতে।

ডোনাল্ড ট্রাম্প প্রার্থী মনোনয়নের বাছাই পর্বের শুরুতে আইওয়া অঙ্গরাজ্যে ‘ককাস' প্রাকনির্বাচনী ভোটে টেড ক্রুজের কাছে হেরে দ্বিতীয় হয়েছিলেন৷