২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ৫৭

সিরিয়ার হোমস শহরে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 05:05 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

‘দ্য সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

শহরের কেন্দ্রস্থলের জাহরা এলাকায় রোববারের এ হামলায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সিরিয়ায় পাঁচ বছরের গৃহযুদ্ধে বড় ধরনের এই প্রাণঘাতী হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নিহতেরসংখ্যা ৩২ বলে জানিয়েছে।

টিভি ফুটেজে দেখা যায়, বোমা হামলার স্থলে ধ্বংসস্তুপের মধ্যে ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ পড়ে আছে; পুড়ে যাওয়া গাড়ি ও কালো ধোঁয়ার কুণ্ডলিও দেখা গেছে।

 ইসলামিক স্টেটের সমর্থক একটি বার্তা সংস্থা দুই গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে।

গত মাসে এই শহরেই আরেকটি বোমা হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়। সরকারি বাহিনী উত্তরের আলেপ্পো শহরেরআইএস নিয়ন্ত্রিত কিছু এলাকা পুনর্দখল করার পর ওই হামলা হয়।

 রোববারের হামলাটিও হল সরকারি বাহিনী আইএস এর বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগতি অর্জনের একদিন পরই।