২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবন্দিদের মুক্তি দিচ্ছে মিয়ানমারের বিদায়ী সরকার

মিয়ানমারের বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেইনের প্রশাসন ১৫ রাজবন্দিকে মুক্তি দিচ্ছে বলে জানা গেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jan 2016, 10:48 AM

Updated : 12 Apr 2022, 01:16 AM

শুক্রবার তাদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছে, মুক্তি পাওয়াদের সংখ্যা আরও বেশি হতে পারে।

দেশটির গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি) গেল ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে বিশাল জয় অর্জন করে। এনএলডি সরকার গঠনের কয়েকদিন আগে বিদায়ী সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হল।

রাজবন্দিদের মুক্তি দেওয়ার ব্যাপারে থেইন সেইনের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রও আহ্বান জানিয়েছিল।