২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে ৪ শতাধিক মানুষের ওপর নজরদারি

ইসলামপন্থি বহু জঙ্গি যোদ্ধা সিরিয়া ও ইরাক থেকে জার্মানিতে ফেরত যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জঙ্গি সন্দেহে চার শতাধিক মানুষের ওপর নজর রাখছে জার্মান পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 11:42 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে বিকেএ ফেডারেল পুলিশ প্রেসিডেন্ট হোগা মুনস বলেন, জার্মানি থেকে ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি দলে যোগ দিতে সিরিয়া ও ইরাকগামী মানুষের সংখ্যা কমছে।

কিন্তু ওই দেশ দুইটি থেকে জঙ্গিদের জার্মানিতে ফেরত আসার সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। 

“দেশ ত্যাগের সংখ্যা কমছে। বর্তমানে আমরা চারশতাধিক মানুষ যারা হুমকি হয়ে উঠতে পারে তাদের উপর কড়া নজর রাখছি।”

এ সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে একটি আত্মঘাতী বোমা হামলায় জার্মানির ১০ পর্যটকের মৃত্যু হয়। তবে সে হামলা সুনির্দিষ্টভাবে জার্মানদেরকে লক্ষ্য করে চালানো হয়নি বলেই অভিমত তুরস্ক সরকারের।

সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় তুরস্ক এবং জার্মানি উভয় দেশই অংশ নিচ্ছে।