২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় এইউ সেনা ঘাঁটিতে আল শাবাবের হামলা

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের একটি (এইউ) সামরিক ঘাঁটি হামলা চালিয়ে দখল করে নিয়েছে আল শাবাব জঙ্গিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 04:12 PM

Updated : 12 Apr 2022, 01:13 AM

এ অভিযানে জঙ্গিরা ঘাঁটিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ৬০ জনেরও বেশি কেনীয় সেনাকে হত্যার দাবি করেছে বলে জানিয়েছে বিবিসি।

সোমালি সেনাদের দক্ষিণাঞ্চলীয় এল-আদে ঘাঁটিতে জঙ্গিরা ভোরের আগেই হামলা চালায়। এরপরপরই ঘাঁটিটির পাল্টা দখল নিতে জঙ্গিদের সঙ্গে কয়েক ঘন্টা লড়াই করে সরকারি বাহিনী।

কেনিয়ার এক সামরিক মুখপাত্র বলেন, কাছাকাছি কাউন্টারে থাকা কেনীয় সেনারা জঙ্গিদের সঙ্গে লড়াই করে। হতাহতের সংখ্যা জানা যায়নি। কাছাকাছি এলাকার এক অধিবাসী বিকট বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনতে পাওয়ার কথা বিবিসি’কে ফোনে জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা এরপর শহরে এক আল শাবাব সদস্যকে দেখেছি। আর কেনীয় সেনাদেরকেও শিবির ছেড়ে পালাতে দেখেছি।”