২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওবামার কুকুর অপহরণের পরিকল্পনাকারী গ্রেপ্তার’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুর অপহরণের পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 10:35 AM

Updated : 11 Oct 2022, 07:33 PM

কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, উত্তর ডাকোটা রাজ্যের স্কট স্টকের্ট নামের সন্দেহভাজন ওই ব্যক্তি ওবামার বো অথবা সানি নামের পোষা দুই কুকুরের একটিকে অপহরণ করার পরিকল্পনা করছিলেন। 

ওয়াশিংটন ডিসির পুলিশ ৪৯ বছর বয়সী স্টকের্টের গাড়িতে বেশ কিছু অস্ত্র পেয়েছে। এসবের মধ্যে একটি শটগান, একটি রাইফেল এবং একটি চাপাতিও রয়েছে। 

Image
প্রেসিডেন্ট ওবামার পোষা দুই কুকুর বো ও সানি। ফাইলছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ওবামার পোষা দুই কুকুর বো ও সানি। ফাইলছবি: রয়টার্স

জানা গেছে, গ্রেপ্তার হওয়ার পর স্টকের্ট অসংলগ্ন কথাবার্তা বলেছেন। এসবের মধ্যে তার প্রেসিডেন্ট পদে নির্বাচনের পরিকল্পনার কথাও রয়েছে। 

তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও অভিনেত্রী মেরিলিন মনরোর ছেলে বলেও নিজেকে দাবি করেছেন।

স্টকের্টের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।