২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় শীর্ষ বিদ্রোহী নেতা নিহত

সিরিয়ার দামেস্কয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরতলীতে অন্যতম প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল-ইসলামের প্রধান জাহরান আলুশ বিমান হামলায় নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Dec 2015, 11:38 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

গোষ্ঠীটির সদরদপ্তর লক্ষ্য করে চালানো বিমান হামলায় তিনি নিহত হন বলে শুক্রবার জানিয়েছে দুটি বিদ্রোহী সূত্র।

তারা জানায়, রাশিয়ার বিমান থেকে এ হামলা হয়েছে। জয়েশ আল ইসলামের গোপন সদরদপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই এলাকায় এটিই সবচেয়ে বড় বিদ্রোহী গোষ্ঠী। এ গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা রয়েছে।