২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সলোমন দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সলোমন দ্বীপপুঞ্জে সাত মাত্রার ভূমিকম্প হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Nov 2015, 08:36 AM

Updated : 12 Oct 2022, 04:29 PM

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি সুনামি সতর্কতাও।

সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারার জাতীয় দুর্যোগ কার্যালয় থেকে জরুরি অভিযান কেন্দ্র চালু করা হলেও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি।

জাতীয় দুর্যোগ কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল হোনিয়ারার ২২০ কিলোমিটার পশ্চিমে। সেই অঞ্চলে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা একটু কঠিন। এ কারণে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানাতে একটু সময় লাগবে।”

ভূতাত্ত্বিকভাবে সক্রিয় প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে সলোমন দ্বীপপুঞ্জে প্রতিবছর অনেক ভূমিকম্প হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থলের ১৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর গিজোর বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘসময় ধরে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।