২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে পরিত্যক্ত গাড়ি থেকে অস্ত্র উদ্ধার

ফ্রান্সে পরিত্যক্ত একটি গাড়ি থেকে কয়েকটি কালাশনিকভ রাইফেল উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 07:00 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

পুরনো খবর:

প্যারিস হামলায় জড়িতদের একজন শনাক্ত, বাবা-ভাই আটক

ধারণা করা হচ্ছে, হামলাকারীরা গাড়িটি ফেলে রেখে পালিয়ে গেছে। 

রোববার প্যারিসের পূর্বাঞ্চলীয় মুনথাইও শহরতলীতে কালো সিটের ওই গাড়িটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ বলছে, খুঁজে পাওয়া এ গাড়িটি খুব সম্ভবত শুক্রবার রাতে প্যারিসের রেস্তোরাঁয় সরাসরি গুলি চালানো হামলাকারীরাই ব্যবহার করেছিল।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়,  এটি কয়েকজন হামলাকারীর পালিয়ে যেতে সক্ষম হওয়ারই ইঙ্গিত। সম্ভবত তারা অন্য একটি গাড়ি নিয়ে উত্তরে বেলজিয়ামের দিকে চলে যায়।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে শনিবার ব্রাসেলসর কাছে একটি শহরে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে অন্তত একজন শুক্রবার রাত প্যারিসে কাটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বেলজিয়ামের নাম্বার প্লেটসহ একটি ভক্সওয়াগন পোলো গাড়ি পাওয়া গেছে বাতাক্লাঁ কনসার্ট  হলের জায়গায়। যেখানে হামলায় ৯০ জন নিহত হয়।

প্যারিসের প্রধান কৌসুলি বলেছেন, গাড়িটি বেলজিয়ামে বসবাসকারী এক ফরাসি নাগরিকের সহায়তায় প্যারিসে ঢুকেছিল।

শুক্রবার রাতে প্যারিসের কয়েকটি স্থানে গুলিবর্ষণ ও বোমা হামলায় ১২৯ জন প্রাণ হারায়। সাত জন হামলাকারীও নিহত হয়েছে। নিহত হামলাকারীদের মধ্যে একজনের পরিচয় সনাক্ত হয়েছে। তার নাম ওমর ইসমাইল মোস্তেফা।

মোস্তেফার ঘনিষ্ঠ ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

প্যারিসে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। চরমপন্থি সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তাদের ‘খেলাফতের’ বিরুদ্ধে ফ্রান্সের আক্রমণের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।

তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, (এরপরও) সিরিয়ার আইএস’র বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাবে ফ্রান্স।

তিনি আইএস কে খুবই সংগঠিত শত্রু বলেও বর্ণনা করেন।

প্যারিসে হামলার পর তুরস্কে জি-২০ সম্মেলনে অংশগ্রহণের পরিকল্পনা বাতিল করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি।