২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপিন্সে বাজারে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৫

ফিলিপিন্সে একটি অস্থায়ী বাজারে অগ্নিকাণ্ডে ছয় শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 05:21 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

পুলিশ জানায়, দক্ষিণের নগর জামবয়ানগায় ওই অগ্নিকাণ্ডে আরও ১৩ জন আহত হয়েছে।

বাজারের উপর খুব নিচু হয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পার্ক হলে সেখান থেকে অস্থায়ী দোকানগুলোর উপর টানানো বড় বড় ছাতা এবং জমা করে রাখা কাপড়ের স্তুপে আগুন লেগে যায়।

হতাহতরা ওই সময় নিজ নিজ দোকান ঘুমিয়ে ছিল বলে জানায় পুলিশ।