২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নিম্নকক্ষের স্পিকার নির্বাচিত হলেন রায়ান

যুক্তরাষ্ট্রের দুইকক্ষবিশিষ্ট পার্লামেন্টের (কংগ্রেস) নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পল রায়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 02:29 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য পল রায়ান বুধবার স্পিকার নির্বাচিত হন।

৪৫ বছর বয়সী রায়ান ২০১২ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির রানিংমেট হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তিনি ড্যানিয়েল ওয়েবস্টারকে হারিয়ে স্পিকার নির্বাচিত হয়েছেন।

রায়ান স্পিকার জন বোয়েনারের স্থলাভিষিক্ত হবেন।

পল রায়ান ১৯৯৯ সালে প্রথম কংগ্রেস সদস্য নির্বাচিত হয়ে টানা ১৭ বছর ধরে আসন ধরে রেখেছেন। এই দীর্ঘসময়ে তিনি কংগ্রেসের গুরুত্বপূর্ণ বেশকিছু দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। বিদায়ী স্পিকার জন বোয়েনারও তারই দলের।