আফগানিস্তানে ৭.৫ মাত্রার ভূমিকম্প
আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতে শক্তিশালী ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ থেকেও।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৯ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫।
এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের জারম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠের ২১২ কিলোমিটার গভীরে। ওই এলাকার কাছেই পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আসেনি। তবে টাইমস অব ইন্ডিয়ার টুইটে দিল্লির বিভিন্ন ভবন থেকে আতঙ্কিত মানুষের বেরিয়ে আসা এবং মেট্রো ট্রেন থমকে যাওয়ার খবর দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মিরে টেলিফোন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও দিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের ম্যাপে ভূমিকম্পের উৎপত্তিস্থল
