২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামী বিয়ের স্বীকৃতি দিচ্ছে জাপান

অবশেষে জাপানেও সমকামী বিয়ের পক্ষে রায় এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 09:24 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশে সমকামী বিয়ের বৈধতার পর জাপানে নতুন এ উদ্যেগে মিলবে ‘সমকামী বিয়ে সনদ’।

শুক্রবার সন্ধ্যায় রাজধানী টোকিওয় এক সংবাদ সম্মলনে শিবুয়া সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

এর মধ্য দিয়ে জাপানে প্রথমবারের মতো সমকামী বিয়ে আনুষ্ঠানিক বৈধতা পেল। আগামী ৫ নভেম্বর থেকে ওই সিটির বিশোর্ধ্ব নাগরিকরা এ বিয়ের জন্য ‘সনদ’ পাবেন।

সিটি কর্পোরেশনের মেয়র কেন হাসেবে বলেন, “এটি নিঃসন্দেহে যুগান্তরকারী পদক্ষেপ। আমরা এটি নিয়ে বেশ কয়েক বছর ধরেই কাজ করে আসছিলাম, অবশেষে আমরা সফল হতে চলেছি। ”

“আসলে প্রাকৃতিক বিষয়গুলোকে কখনো ধরে-বেঁধে আইনের করাতে ফেলা যায় না। এর জন্য থাকতে হয় উন্মুক্ততা। আমরা এ আইনের বলয়ে যেসব ছেলে-মেয়ে নিজেদের একই লিঙ্গের কাউকে পছন্দ করে অথচ বিয়ে করতে পারছিল না কিংবা সামাজিক বৈধতা মিলছিল না, তাদের জন্য আমরা এ পদক্ষেপ নিয়েছি।”

তিনি আরো বলেন, অবশ্যই সমলিঙ্গের বিয়েতেও উভয়ের বয়স জাপানের বিয়ে নিবন্ধন বয়সসীমা ২০ বছরের উর্ধ্বে হতে হবে। এক্ষেত্রে আমাদের সিটি কর্পোরেশন তাদের বিয়ের বৈধতা দিয়ে সনদ ইস্যু করবে।

চলতি বছর এপ্রিলে ক্ষমতায় আসা কেন হাসবে বলেন, সির্টি কর্পোরেশন আওয়াতাভুক্ত নাগরিক হতে হবে।  তাদেরকে অঙ্গীকারনামাও দিতে হবে যে, তারা পরস্পর একসঙ্গে বিশ্বাস ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে।

সমকামী বিয়ের দাবিতে কয়েক বছর ধরেই জাপানে আন্দোলন হয়ে আসছিল। শিবুয়া মেয়র কেন হাসেবেও এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। বিভিন্ন সমালোচনার মুখে আবু সরকার সমকামী বিয়েতে রাজি না হলেও এই সিটি কর্পোরেশেন আইনের মাধ্যমে সমকামী বিয়ের দ্বার উন্মুক্ত হল বলে বিশ্লেষকরা মনে করছেন।

সমকামী বিয়ের এ আইন প্রসঙ্গে কেন হাসবে বলেন, আসলে সমকামীরা সংখ্যালঘু। সমাজে তাদেরকে ভিন্ন চোখে যাতে কেউ না দেখে সে ব্যাপারে আইনে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া সমকামী ছেলে-মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রও যেন কোন প্রকার বৈষম্যের স্বীকার না হয় সে ব্যাপারে সরকারও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছে।

এর আগে চলতি মাসের গোঁড়ার দিকে আবে সরকারের নতুন শিক্ষামন্ত্রী হিরোশি হাসেও সমকামী শিক্ষার্থীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন।

ওদিকে, সেতাগায়া সিটি কর্পোরেশনও এই ধরনের একটি আইন খুব শিগগির পাশ করতে যাচ্ছে বলে কর্পোরেশনের মেয়র নাবাতো হোসাগা জানিয়েছেন।

জাপানে জন্মুহার নিম্নমুখী হওয়ায় প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন সরকার অনেকটাই উদ্বিগ্ন। তারা বিয়ে ও সন্তানের জন্য নাগরিকদের উদ্বদ্ধু করতে নানা রকম পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। ফলে এ মুহুর্তে নতুন এ সমকামী বিয়ের পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়ে বিশ্লেষকদের মনে সংশয়ও থাকছে।