২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে বিশ্ব নেতাদের আলোচনায় সিরিয়া

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেয়া বিশ্ব নেতাদের আলোচনার শীর্ষে স্থান পাচ্ছে সিরিয়ার যুদ্ধ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 09:50 PM

Updated : 25 Apr 2022, 01:55 PM

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে তার প্রস্তাবের রূপরেখা দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিরল বৈঠকে বসবেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। পশ্চিমা নেতারা সম্প্রতি তার প্রতি অবস্থান কিছুটা নরম করেছে। রাজনৈতিক পরিবর্তনের সময়টিতে তার ক্ষমতায় থাকার বিষয়টি মেনে নিয়েছেন নেতারা।

ওদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে সিরিয়া পরিস্থিতিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার আহ্বান জানিয়েছেন। জঘন্য অপরাধের কোনো ছাড় নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সঙ্কটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য ৫ টি দেশ রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক এবং ইরান গুরুত্বপূর্ণ। কিন্তু এ দেশগুলো আপোস না করা পর্যন্ত মাঠ পর্যায়ে কোনো পরিবর্তন আশা করাটা অর্থহীন।

ইসলামিক স্টেট (আইএস)জঙ্গিদের হুমকি এবং ইউরোপে সিরীয় শরণার্থীদের স্রোতের কারণে সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের জন্য একটি চুক্তির পথ খোঁজা বর্তমানে জরুরি হয়ে পড়েছে।