শরণার্থী সঙ্কটে ৮১ কোটি ডলার সাহায্য দেবে জাপান
জাপান মধ্যপাচ্যের শরণার্থী সঙ্কট মোকাবেলায় ৮১ কোটি (৮১০ মিলিয়ন) ডলার অর্থ সাহায্য দেবে।
জাতিসংঘ সাধারন পরিষদে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আনুষ্ঠানিকভাবে এ তহবিল সরবরাহের ঘোষণা দেবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিদা সুগা এক সংবাদ সম্মেলনে ৪০ লাখ ডলার দেয়ার খবর জানিয়েছিলেন। একইসঙ্গে সিরিয়ার শরাণার্থীদের জাপানের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থী হিসেবে আশ্রয় দেয়ার ঘোষণাও আসে।
সোমবার কার্যদিবসের প্রথম দিনে বিকালে এক সংবাদ সম্মেলনে ইয়োশিদা সুগা ফের বলেন, প্রধানমন্ত্রী শিনজো আবে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন।
তিনি আমাদের জানিয়েছেন, সিরিয়া, ইরাক, ইয়েমেনসহ মধ্যপাচ্যের শরার্ণাথী সঙ্কট মোকাবেলায় অর্থ সহায়তা ৪০ লাখ ডলার থেকে বাড়িয়ে ৮১ কোটি মার্কিন ডলার দেয়া হবে। আশা করছি জাতিসংঘের সাধারন পরিষদের ভাষণে তিনি এ ঘোষণা দেবেন।
তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শরাণার্থী সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসার কথা জানিয়েছে। এক্ষেত্রে জাপান সরকার সর্বাত্মক সহায়তা অব্যহত রাখবে।
এর আগে শুক্রবার তিনি বলেছিলেন, সিরিয়া শরাণার্থীদের সহায়তার জন্য ঘোষিত ৪০ লাখ ডলারের অর্ধেক অর্থ লেবানন সরকার শরাণার্থীদের আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী আর বাকী অর্থ জাতিসংঘের তত্ত্বাবধানে শরাণার্থীদেরও দেয়ার কথা বলেন।
কিন্তু সোমবার এই সংবাদ সম্মেলনে সহায়তা দেয়া অর্থ জাতিসংঘ সহায়তা তহবিলে জমা পড়বে আর সেখান থেকে জাতিসংঘ শরাণার্থী সঙ্কট মোকাবেলায় এগিয়ে যাবে বলে জানান তিনি।
ওদিকে, রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে বলছে, প্রধানমন্ত্রী শিনজো আবে মানবতা রক্ষায় লেবাননকে ২০ লাখ ডলার দেবেন যা দিয়ে লেবানন দশ লাখ শরাণার্থী ও অভিবাসীকে সহায়তা করতে পারে। একইসঙ্গে তিনি সার্বিয়া, মেসিডোনিয়া ও যুগস্লাভিয়ার শরার্ণার্থীদের ২৫ লাখ মার্কিন ডলার দেয়ার কথাও বলেন।
গত দেড় মাস ধরে মধ্যপাচ্যের দেশ সিরিয়া ইসলামিক স্টেটের (আইএস) দাপটের কারণে দেশটির নাগরিকরা ইউরোপ ও পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নিচ্ছে।
কিন্তু ওইসব দেশে শরাণার্থীদের সঙ্গে বৈরী আচরণের খবর আন্তজার্তিক অঙ্গনে সমালোচনার ঝড় তুলেছে। তবে জাপানের এ উদ্যোগ কিছুটা হলেও শরাণার্থীদের মনে আশার বীজ বপন করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছর ডিসেম্বরে জাপান সরকার ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়তে অর্থ তহবিল দেয়ার ঘোষণা দিলে জানুয়ারিতে দেশটির দুই সাংবাদিককে আইএস নির্মমভাবে হত্যা করে।
জাপান সরকারকে অর্থ তহবিল না দেয়ার কথা বলে আইএস। পরবর্তীতে জাপান সরকারও অর্থ তহবিল দেয়া থেকে বিরত থাকে।
