শরাণার্থী নেবে জাপান
জাপান অবশেষে শরাণার্থী নিতে রাজি হয়েছে। ইউরোপ ও পশ্চিমা দেশগুলোতে যখন শরণার্থী সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক সে মুহুর্তেশরাণার্থীদের জন্য বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের কাছ থেকে সাহায্যের এ ঘোষণা এল।
তবে আপাতত এসব শরাণার্থীকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে, যারা জাপানে এসে পড়াশোনার সুযোগ পাবে।
একইসঙ্গে লেবাননকে শরণার্থী আশ্রয় দিতে ৪০ লাখ ডলার দেয়ারও ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ।শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীপরিষদসচিব ইয়োশিদা সুগা এক সংবাদ সম্মলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মধ্যপাচ্যের দেশ সিরিয়া বর্তমানে চরম সঙ্কটে রয়েছে। জাতিসংঘের আহ্বানে ইউরোপের বিভিন্ন দেশ এক লাখ কুড়ি হাজারশরাণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রও এগিয়ে এসেছে, সেক্ষেত্রে আমরা তো আর বসে থাকতে পারি না। মানবতার প্রেক্ষিতে জাপান সরকার সিরিয়া ও মধ্যপাচ্যের অন্যান্যগরিব দেশের শিক্ষার্থীদের জাপানে পড়াশোনার সুযোগ দিচ্ছে।
সরকার তাদের সব ব্যয় বহন করবে। তবে জাপানের শরণার্থী নীতিতে অন্য দেশের নাগরিকদের ‘অপ্রয়োজনীয়’ ভাবে থাকার সুযোগ নাথাকায় আমরা বিষয়টি নিয়ে ভাবছি।
দৈনিক মাইনিচি’র এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে সুগা আরো বলেন, আমরা লেবাননকে অনুরোধ করেছি যে, তারা তাদের পার্শ্ববর্তী দেশসিরিয়ার নাগরিকদের থাকার সুযোগ দিক। সেক্ষেত্রে জাপান সরকার তাদেরকে ৪০ লাখ মার্কিন ডলারের তহবিল দেবে।
তিনি বলেন, তহবিলের অর্ধেক অর্থ লেবানন সরকার শরাণার্থীদের আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রীর জন্য দিতে পারবে। বাকী অর্থজাতিসংঘের তত্ত্ববধানে শরাণার্থীদের দেয়া হবে।
গত দেড় মাস ধরে মধ্যপাচ্যের দেশ সিরিয়ায় ইসলামিক স্টেটের দৌরাত্মের (আইএস) কারণে সেদেশের নাগরিকরা ইউরোপ ও পশ্চিমাদেশগুলোতে পাড়ি দিচ্ছে।
এ নিয়ে দেশগুলোতে শরাণার্থীদের সঙ্গে বৈরী আচরণের খবর আন্তজার্তিক অঙ্গনে সমালোচনার ঝড় তুলেছে। তবে জাপানের এ উদ্যোগ কিছুটাহলেও শরাণার্থীদের মনে আশার বীজ বপন করবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বছর ডিসেম্বরে জাপান সরকার ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে লড়তে অর্থ তহবিল দেয়ার ঘোষণা দিলে জানুয়ারিতেদেশটির দুই সাংবাদিককে আইএস নির্মমভাবে হত্যা করে।
জাপান সরকারকে অর্থ তহবিল দিতে বারণ করে আইএস। পরবর্তীতে জাপান সরকারও অর্থ তহবিল দেয়া থেকে বিরত থাকে।
