২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার হুমকির বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে মার্কিন নাগকিদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> Reuters

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 11:22 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

রাজধানী কুয়ালালামপুরে পর্যটকদের জনপ্রিয় একটি রাস্তায় চলাফেরা না করতে মার্কিন নাগরিকদেরকে সতর্ক করা হয়েছে।

দূতাবাসের ওয়েবসাইটে জনপ্রিয় পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের জালান আলোর নামক ওই রাস্তাসহ আশেপাশের এলাকায় নিরাপত্তামূলক ওই সতর্কতা জারি করা হয়।

এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে পুলিশ এরই মধ্যে জালান আলোর ও এর আশেপাশের এলাকায় টহল জোরদার করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত মাসে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারের ঘটনার সঙ্গে এ সন্ত্রাসী হামলার হুমকির যোগ আছে।