২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা বিলের বিপক্ষে ৯০% জাপানি, বিক্ষোভে দমছেন না আবে

জঙ্গিবাদ ও বহিঃশক্তির হাত থেকে জাপানের সুরক্ষার জন্য বিতর্কিত ‘নিরাপত্তা বিল’ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে সরকার। ব্যাপক বিক্ষোভ আর সমালোচনার মুখে পড়া প্রধানমন্ত্রী শিনজো আবের এ সমরনীতির বিপক্ষে রয়েছে ৯০ শতাংশ জাপানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 10:21 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ করা আইনটি সংবিধানের সাথে সাংর্ঘষিক বলে অভিযোগ ওঠার পরও আবে যেকোন মূল্যে বিল পাশে দৃঢ়তা দেখিয়েছেন।

শুক্রবার এ নিয়ে জাপানের জাতীয় সংসদে কণ্ঠ ভোটের পর আগামী ২৭ সেপ্টেম্বর চুড়ান্তভাবে বিলটি পাশ হওয়ার কথা রয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে গত কয়েকদিনে জাপানের কয়েকজন অধ্যাপক ও নাগরিকের সাথে কথা বলেও  বিলের বিপক্ষেই রায় পাওয়া গেছে।

সামরিক আইনের আদলে গড়া নিরাপত্তা বিল নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের এক গবেষণা প্রতিবেদনেও বলা হয়েছে, এ পদক্ষেপ ‘আবে সরকারকে দক্ষিণ-এশিয়া অঞ্চলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ করে তুলবে’। জাপানের এ বিলকে যুক্তরাষ্ট্র সরকারের এজেন্ডা বলেও আখ্যা দেয়া হয়েছে প্রতিবেদনে।

ওদিকে, জাপানিরা প্রতিবাদ করেই যাবে বলে বুধবার জানিয়েছে। এদিনও রাজধানী টোকিওতে কয়েক হাজার মানুষের সমাগমের পর এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এ ঘোষণা দেয়। সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত বিক্ষোভ চলে। পরে রাতে ১১ জন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

চলতি বছর ১৬ জুলাই পাশ করা ছয় ধারার এ নিরাপত্তা বিলে বলা হয়েছে, দেশের জনগণের নিরাপত্তা বিধানের জন্য সেনারা প্রয়োজনে সীমান্ত পেরিয়ে শত্রুদের মোকাবেলা করবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কাজ করবে। প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের সেনারা জাপানি সেনাদের প্রশিক্ষণ দেবে এবং স্থল-জলপথ ব্যবহার করবে’।

ওদিকে বিশ্লেষকরা বলছেন, জাপানের এই সমরনীতি মূলত এশিয়ায় একক আধিপত্য বিস্তারের কৌশলমাত্র। কোরিয়া, চীন ও ভারতকে দমিয়ে এ অঞ্চলে অর্থনীতির মোড়ল হয়ে থাকতে চায় তারা।

তবে সরকার বলছে, সারা বিশ্বে জঙ্গিবাদের উত্থান ও প্রতিবেশী কয়েকটি দেশের বৈরী আচরণ জাপানের নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে। আর এজন্য সংবিধানে এ পরিবর্তন আনা সময়োপযোগী।

কেন এই নিরাপত্তা বিল?

চলতি বছরের জানুয়ারিতে ইসলামিক স্টেটের (আইএস) হাতে জাপানি দুই সাংবাদিক খুন হওয়ার পর দেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন প্রধানমন্ত্রী শিনজো আবে। অন্যদিকে, জাপানের সঙ্গে কোরিয়া ও চীন বিভিন্নভাবে অসহযোগিতামূলক আচরণ করতে থাকে। চীনও জাপান সাগরে মাঝে মধ্যে যুদ্ধজাহাজ পাঠিয়ে  হুমকি দেয়ার চেষ্টা করে।

এরপর  যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেন শিনজো আবে। সেখানে মূলত সমরনীতি নিয়ে আলোচনা হয় বলে সেই সময় গণমাধ্যমের খবরে বলা হয়। এরপর জুলাই মাসে শিনজো আবে সরকার জনসমক্ষে নিরাপত্তা বিলের ধারণাটি নিয়ে আসেন।

জাপানের ক্ষমতাসীন কোয়ালিশন দেশটির জাতীয় নিরাপত্তা আইন সংশোধন করে নিতে খসড়া বিলগুলোর পক্ষে সায় দেয়। এই বিল আইনে পরিণত হলে সম্মিলিত আত্মরক্ষা চর্চার সময় জাপান আত্মরক্ষা তথা সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করতে পারবে বলে প্রচার চালানো হয়।

এর মধ্যে ১৬  জুলাই সংসদের নিম্নকক্ষে ‘নিরাপত্তা বিল’ টি পাশ হয়ে যায়। এরপর চীন এবং রাশিয়াও বিতর্কিত দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করে। গত মাসে রাশিয়ার প্রধানমন্ত্রী মেদভেদেভ  দ্বীপটিতে সফরে যাওয়ার পর উত্তজেনা আরো তীব্র হয়।

যে কারণে প্রতিবাদের ঝড়

বিলটি পাশ হওয়ার পর থেকে ফুঁসে ওঠে জাপানিরা। গত ২১ অগাস্ট টোকিওয় কয়েকজন ছাত্রের অনশনের মধ্যে দিয়ে বিক্ষোভ শুরু হয়। এর কয়েকদিন পর প্রায় এক লাখ ২০ হাজার মানুষের সমাগমে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করে তারা। শিশু,বৃদ্ধ, যুবক, অধ্যাপক থেকে শুরু করে নোবেল বিজয়ীরা পর্যন্ত শিনজো আবের কড়া সমালোচনা করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর বস্তুত কেঁপে উঠে জাপানিরা। এরপর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়তে ১৯৪৭ সালে জাপানের শাসকরা, দেশের নিরাপত্তার জন্য সেনাদের দেশে থাকার আদেশ জারি করেন। সংবিধানের ৯ অনুচ্ছেদে বলা হয়েছে, জাপানিরা দেশের নিরাপত্তার জন্য প্রচলিত বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখবে। আর জাপান হবে বিশ্বের একমাত্র শান্তিপ্রিয় দেশ।

পরবর্তীতে প্রধানমন্ত্রী শিগুরো ইয়াশিদা(১৯৪৮-৫৪) ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার প্রধান লক্ষ্য  নির্ধারণ করেন। আর ওই সময় যুক্তরাষ্ট্রের কৌশলনীতিও অনুসরণ করেন তিনি।

তবে নিরাপত্তা বিল নিয়ে দেশের মানুষ বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলছে , এই বিলটি শিনজো আবে পশ্চিমা শাসক গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য করছে। মার্কিন সেনারা জাপানের সেনাদের প্রশিক্ষণ দেয়ার অজুহাতে দেশটিতে অবস্থান করছে। শান্তি বিঘ্নিত করাই যদি আবের লক্ষ্য হয়, তাহলে তার পদত্যাগই একমাত্র মুক্তির পথ।

৯০ শতাংশই বিলের বিরুদ্ধে!

সম্প্রতি জাপানের জাতীয় দৈনিক মাইনিচি’র একটি জরিপ প্রতিবেদনে দেশের ৯০ শতাংশ মানুষ নিরাপত্তা বিলের বিপক্ষে বলে মত দিয়েছেন। পত্রিকাটি দাবি করে, ৩ হাজার ৪শ জনের সক্রিয় ভোটে এই ফল আসে। ওদিকে, জাপানে কয়েকজনের সঙ্গে কথা বলেও সামরিক আইনের এ বিলের বিরুদ্ধে মত পাওয়া গেছে।

মিয়ামি ওকাকি ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’কে বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের যে সমস্যা হয়েছিল, তা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। দেশের শান্তি রক্ষায় আমরা আমাদের সেনাবাহিনীকে কোন যুদ্ধে