জাম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭
জাম্বিয়ার রাজধানী লুসাকার পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় বাস ও লরির সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
শনিবার এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, লরিটি বাসের সামনের অংশে আঘাত করলে দুর্ঘটনাটি ঘটে।
জাম্বিয়ার সড়কগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সাধারণত অতিরিক্ত যাত্রী বা মালবোঝাইয়ের কারণে এবং সড়কে চলাচলের অনুপযুক্ত যানবাহনের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।
