সিরিয়ায় বিমান হামলায় নিহত প্রায় ১শ’
সিরিয়ায় দামেস্কের উত্তরপূর্বে সরকার বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা প্রায় ১শ’ জনে পৌঁছেছে।
দোমার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রোববারের এ হামলায় নিহতের সংখ্যা ৯৬ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
ভিন্ন আরেকটি খবরে উদ্ধারকর্মীরা ৯৫ টি মৃতদেহ সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে।
সিরিয়ার সামরিক সূত্র বলেছে, দোমায় এবং কাছাকাছি হারাসতায় ইসলাম আর্মির সদরদপ্তরগুলোতে বিমান হামলা চালায় বিমান বাহিনী।
দোমায় এ বিমান হামলা সিরিয়ায় ৪ বছরের গৃহযুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।যত বেশি সংখ্যক সম্ভব সাধারণ নাগরিক হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার বিরোধীদল।
