কাতারে ১০ বছর মেয়াদে বসবাসের অনুমতি পাবেন উদ্যোক্তা-নির্বাহীরা
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একই ধরনের উদ্যোগ নেওয়ার পর কাতার এই ঘোষণা দিল। উদ্দেশ্য, বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং দক্ষ পেশাদারদের কাতারে ধরে রাখা।
কাতার উদ্যোক্তা এবং উচ্চপদস্থ নির্বাহীদের জন্য ১০ বছর মেয়াদে বসবাসের অনুমতি বা রেসিডেন্সি কর্মসূচি চালু করতে চলেছে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি রোববার একথা বলেছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একই ধরনের উদ্যোগ নেওয়ার পর কাতার এই ঘোষণা দিল।
সৌদি আরব এবং কাতার দক্ষ পেশাজীবী এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সম্প্রতি কয়েক বছরে দীর্ঘমেয়াদে তাদের দেশে এই রেসিডেন্সি স্ক্রিম চালু করেছে।
কাতারও তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনার কৌশলের অংশ হিসেবে দীর্ঘমেয়াদে রেসিডেন্সি চালুর এই উদ্যোগ নিয়েছে। উদ্দেশ্য হল: বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ পেশাদারদের দীর্ঘমেয়াদে কাতারে ধরে রাখা।
কাতারে দীর্ঘমেয়াদে বসবাসের জন্য কী যোগ্যতা লাগবে তার বিস্তারিত তথ্য এবং কখন থেকে এই কর্মসূচি কার্যকর হবে তা এখনও জানানো হয়নি। তবে এই উদ্যোগ ব্যবসায়ী ও করপোরেট নেতাদের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
কাতারের নতুন এই কর্মসূচির আওতায় দীর্ঘমেয়াদী ভিসা পাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের দেশটিতে নেওয়ার সুযোগ এবং বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা থাকতে পারে।
