১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টোকিওতে শপিংমলে ‘কড়া গন্ধ’, হাসপাতালে ১৯ জন

গিনজা-সিক্স শপিং সেন্টারের নিচ তলায় একটি ক্যাশ মেশিনে এক ব্যক্তি ‘কিছু একটা স্প্রে’ করার পর এ কাণ্ড ঘটে।

টোকিওতে শপিংমলে ‘কড়া গন্ধ’, হাসপাতালে ১৯ জন
পুলিশ ও দমকল বাহিনীর কর্মী, অ্যম্বুলেন্সসহ ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি উদ্ধারকারী কর্মী উপস্থিত রয়েছে। শপিং সেন্টারের সামনের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ছবি: কিয়োডো

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 10:27 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

জাপানের রাজধনী টোকিওর এক শপিং মলে কড়া গন্ধের খবর পাওয়ার পর অন্তত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। 

সোমবার গিনজা-সিক্স শপিং সেন্টারের নিচ তলায় একটি ক্যাশ মেশিনে এক ব্যক্তি ‘কিছু একটা স্প্রে’ করার পর এ কাণ্ড ঘটে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। 

যা স্প্রে করা হয়েছে সেটি ঝাঁঝ সৃষ্টিকারী ক্যাপসাইসিন জাতীয় কিছু বলেই ধারণা করছে কর্তৃপক্ষ; এই ক্যাপসাইসিন মরিচের মধ্যে পাওয়া যায়। 

সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ এখনও খুঁজে বেড়াচ্ছে বলে জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে-র বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। 

ঘটনাস্থলের কাছে থাকা লোকজন গলায় ব্যথা ও চুলকানি হওয়ার কথা জানিয়েছেন। ৭০ বছর বয়সী এক বৃদ্ধা প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থাকে বলেছেন, এটিএমের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গেই তার গলায় ‘ব্যথা ও জ্বালা’ শুরু করে।  

“যখন সেখানে পৌঁছেছি, ততক্ষণে হট্টগোল শুরু হয়ে গেছে, আমি ভেবেছিলেন হয়তো কোনো ছোটখাট আগুন বা কিছু হয়েছে। 

“যখন এটিএমের অংশে গেলাম, আমার গলা খসখসে ও অনুভূতিহীন হয়ে পড়েছিল,” বলেছেন তিনি। 

পুলিশ ও দমকল বাহিনীর কর্মী, অ্যম্বুলেন্সসহ ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি উদ্ধারকারী কর্মী উপস্থিত রয়েছে। শপিং সেন্টারের সামনের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

একাধিক ছবিতে জীবাণু-প্রতিরোধেী স্যুট পরিহিত কর্মীদের মলটির ভেতর থেকে লোকজনকে বের করে আনতে দেখা গেছে।