Published : 07 Sep 2026, 12:12 AM
রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ইউক্রেইনের রাজধানী কিইভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটিতে এটাই ট্রাম্পের দূতদের প্রথম সফর।
ইউক্রেইনের নেতার মুখোমুখি বসে স্টিভ উইটকফ সাংবাদিকদের বলেন, আলোচনা বেশ 'তাৎপর্যপূর্ণ' এবং গুরুত্বপূর্ণ হয়েছে এবং এতে তারা উৎসাহিত।
ওদিকে, জ্যারেড কুশনার বলেন, যুদ্ধ শেষ করা এবং দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির জন্য সঠিক পরিস্থিতি তৈরি করার একটি উপায় খুঁজে বের করার জন্য মার্কিন প্রেসিডেন্ট তাদেরকে নির্দেশ দিয়েছেন।
কুশনার ইউক্রেইনের প্রেসিডেন্টকে বলেন যে, ট্রাম্প এই যুদ্ধের অবসান ঘটাতে অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টার জন্য তিনি যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে, উইটকফ বলেন, মার্কিন আলোচকরা যতদিন প্রয়োজন ততদিন আলোচনা চালিয়ে যাবে। ইউক্রেইন সফরকালে অসাধারণ আতিথেয়তার জন্য তিনি জেলেনস্কির প্রশংসাও করেন।
ইউক্রেইনের প্রেসিডেন্ট এর আগে কিইভের সেন্ট সোফিয়া ক্যাথেড্রালে উইটকফ এবং জ্যারেড কুশনারকে অভ্যর্থনা জানান। দুই দূত পোল্যান্ড হয়ে ট্রেনে ইউক্রেইনে যান।
এর আগে শনিবার কিইভের সঙ্গে আলোচনার প্রস্তুতি হিসেবে মস্কোয় রুশ প্রেসিডেস্ট পুতিনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন এই দুই দূত।
ক্রেমলিনের পক্ষ থেকে সেই বৈঠককে খোলামেলা ও গঠনমূলক বলে বর্ণনা করা হয়েছে। সেই বৈঠক শেষেই কিইভে যান তারা।
পুতিন ও জেলেনস্কি দুজনেই মার্কিন দূতদের এই কূটনৈতিক সফরের স্বার্থে দুই দেশের রাজধানীতে তিনদিনের জন্য হামলা স্থগিত রাখতে সম্মত হয়ে
রোববার জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তার দেশ 'সব সময়ই গঠনমূলক ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
"আমরা যুদ্ধ দ্রুত শেষ করতে আগ্রহী। শান্তি প্রয়োজন। নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। যুদ্ধোত্তর শান্তির একটি মর্যাদাপূর্ণ বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। আমাদের সব প্রস্তাব প্রস্তুত রয়েছে”, লেখেন জেলেনস্কি।