০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কেনিয়ায় সোনার খনি ধসে নিহত ৫

বৃষ্টির কারণে খনিতে ধস নেমেছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 01:55 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

কেনিয়ার উত্তরাঞ্চলে স্থানীয় একটি সোনার খনি ধসে অন্তত পাঁচজন নিহত এবং আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এবং কর্তৃপক্ষ।

হিলো আর্টিসানাল নামে ওই সোনার খনির ধ্বংসস্তূপ থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিন খনি শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন আঞ্চলিক কমিশনার পল রোটিচ।

শুক্রবার রাতে টেলিফোনে তিনি বলেন, “উদ্ধারকর্মী ও পুলিশের কাছ থেকে যে প্রতিবেদন আমরা পেয়েছি সে অনুযায়ী খনির দেয়ালটি যখন ধসে পড়ে তখন সেখানে আটজন সাধারণ শ্রমিক ছিলেন এবং তারা জীবন্ত মাটিচাপা পড়েন।”  

আহত দুইজন খনি শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছে কেনিয়ার টেলিভিশন নেটওয়ার্ক এনটিভি।

এনটিভিকে মারসাবিট কাউন্টি কমিশিনার ডেভিড সারুনি বলেন, “বৃষ্টির কারণে খনিতে ধস নেমেছে।”